বড়লেখা প্রতিনিধিঃ করোনার প্রাদুর্ভাবে কর্মহীন আসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে মৌলভীবাজারের
বড়লেখার বিছরাবাজার-রাঙ্গাউটি প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে এলাকার দুই শতাধিক দরিদ্র পরিবারকে ঈদের উপহার হিসেবে অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় উপজেলার বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পরিবার প্রতি ১ হাজার টাকা করে ২’শ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠিত সভায় এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী আত্তর আলীর সভাপতিত্বে ও সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা,জেলা পরিষদের সদস্যা জোবেদা ইকবাল, থানার ওসি মো. ইয়াছিনুল হক, সাংবাদিক আব্দুর রব, প্রবাসী ঐক্য পরিষদের সদস্য সিরাজ উদ্দিন প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper