মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন ও যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন রহমান বাপ্পী ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা শ,ই, সরকার জবলু’র সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ কালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অনলাইন প্রেসক্লাব সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, এ কথাটির সাথেও তিনি সহমত পোষণ করেন এবং আগামী দিনের পথ চলায় সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
২২তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের চৌকস কর্মকর্তা ও বহুমুখী প্রতিভার অধিকারী জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে কাউন্ট লিউ তলস্তয়ের বিশ্ববিখ্যাত উপন্যাস ‘ওয়ার অ্যান্ড পিস’ এবং অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের লিখা সাইন্স ফিকশন ‘এরিডিবাসী’ বইটি শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করা হয়।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি জিতু তালুকদার শারীরিক অসুস্থতার কারণে সৌজন্য সাক্ষাতে যেতে না পারলেও জেলা প্রশাসক মহোদয়কে তিনির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মাধ্যমে শুভেচ্ছা জানান। এসময় মৌলভীবাজারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাঁর
ব্যক্তিগত পক্ষ থেকে জেলার সর্বস্তরের সংবাদকর্মীদের শুভেচ্ছা জানান।
Sylhetnewsbd Online News Paper