নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ছাতকের সাবেক ছাত্রলীগ ও তৃণমূল আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান নেতৃবৃন্দ।
তৃনমূল আওয়ামীলীগের অন্যতম নেতা ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস শহীদ মুহিতের সভাপতিত্বে ও তৃনমূল আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাসুম আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলহাজ্ব এমএ কাদির, মীর আহমদ সাঈদ তুহিন, আমিরুল ইসলাম, তোফায়েল আহমদ, ফয়জুর রহমান ফয়েজ, ইখতিয়ার উদ্দিন ইমু, ফয়সল আহমদ বাবুল, মহিতুল ইসলাম চৌধুরী, লায়েক মিয়া ও মজনু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিকেলে উপজেলার চৌকাস্থ আরব-তারা শান্তি নিলয় এতিমখানায় খাবার বিতরণ করা হয়।

Sylhetnewsbd Online News Paper