সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার পয়েন্টে “সবার জন্য ন্যায্য মূল্য” এর অঙ্গীকার নিয়ে “আদি মেডিকেল হল” নামে ন্যায্য মূল্যের ফার্মেসী উদ্ভোধন করা হয়েছে। গত রবিবার (৩০শে আগষ্ট) বাদ আছর ফার্মেসী উদ্ভোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কমিশনার কাউন্সিলর রেজুয়ান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেভরণ গ্যাস ফিল্ডের সিনিয়র কর্মকর্তা হুমায়ুন আহমেদ ও জনাব দেওয়ান আলী।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আক্কাস আলী, কামরুল ইসলাম ও “আদি মেডিকেল হলের” স্বত্বাধিকারী মোঃ আওলাদ হোসেন।
আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো: আব্দুর রশিদ খান রাশেদ খান, সিলেট রোটারেক্ট ক্লাব অব মেট্রোসিটির সাবেক সভাপতি দুর্জয় আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাশেদ খা, দৈনিক একাত্তরের কথা’র চিফ রিপোর্টার মিসবাহ উদ্দিন আহমদ, সংবাদ উপস্থাপক ও সাংবাদিক হাসানুর রহমান শামীম, মধুমতি ব্যাংক কর্মকর্তা মাহদিন হাসান শেতু ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
Sylhetnewsbd Online News Paper