মস্তফা উদ্দিন,বড়লেখাঃ‘সামাজিক দূরত্ব বজায় রাখুন,সাবান পানি দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করুন,মাস্ক ব্যবহার করুন, করোনা থেকে বেঁচে থাকুন। এই শ্লোগানে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির শাহবাজপুর বাজারে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও সচেতনার জন্য অনুষ্ঠান করেছে বড়লেখা উপজেলা স্কাউটস দল।
বুধবার(২সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন বড়লেখা উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত সুরক্ষা সামগ্রী বিতরণ ও বাজারে প্রচারণা চালানো হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া-নয়াগ্রাম এলাকায় স্থাপিত “সুনাই নতুন বাজার” বাংলাদেশ- ভারত সীমান্তের শূন্য রেখার কাছাকাছি স্থাপন করায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তির প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেন। এসময় নয়াগ্রাম বিওপির কোম্পানী কমাণ্ডার, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনীধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper