বড়লেখায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচির উদ্বোধন

মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচির উদ্বোধন উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চলতি ২০২০-২১ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এ কার্যক্রম চলছে।

এসময় উপস্থিত ছিলেন, ইউএনও মো. শামীম আল ইমরান,উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান সহ প্রমূখ।