বড়লেখা নির্বাহী কর্মকর্তার সরকারী বাসভবনে সশস্ত্র আনসার মোতায়েন

মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম আল ইমরান এর নিরাপত্তার জন্য তাহার সরকারী বাসভবনে ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে দায়িত্বভার দেয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে বাসভবনের মূল গেইটের সম্মুখে সশস্ত্র আনসার সদস্যগণ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

বড়লেখা উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার মো.তামিম আল জামান জানান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের মৌখিক নির্দেশে ও জেলা আনসার ও ভিডিপি কামান্ডার র’ তত্বাবধানে শুক্রবার (৪সেপ্টেম্বর) থেকে বড়লেখার ইউএনও ও তাঁর সরকারী বাসভবনে নিরাপত্তায় ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে মোতায়েন করা হয়েছে।

(৭সেপ্টেম্বর)সন্ধায় সশস্ত্র আনসার মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বড়লেখার ইউএনও মো. শামিম আল ইমরান বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী শুক্রবার (৪সেপ্টেম্বর) থেকেই আমার সরকারী বাসভবনের সামনে সশস্ত্র আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, গত বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।