মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অতিদরিদ্র মহিলা ও কিশোরীদের মধ্যে শীতকালিন সবজি বীজ ও ছাগল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্প।
দরিদ্র পরিবারের পুষ্টি নিশ্চিত ও আয় বৃদ্ধির লক্ষ্যে সুচনা প্রকল্পের সুজানগর ইউনিয়নের ৫০ জন উপকারভোগী মহিলা ও কিশোরীর মধ্যে সবজি বীজ ও ছাগল বিতরণ করাহয়। এ প্রকল্পের আওতায় ইউনিয়নের ৩০৬ জন মহিলা ও কিশোরীকে ছাগল ও ১৬৭৬ জনকে শীতকালীন শাক সবজির বীজ প্রদান করা হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর)বিকেলে সুজানগর ইউনিয়নের চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাগল ও বীজ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান নছিব আলীর সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আনিসুর রহমান, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানি রাসেল, সেভ দ্যা চিলড্রেনের জেলা প্রকল্প ব্যবস্থাপক কাজী আলম, সূচনার জেলা ব্যবস্থাপক (এইচকেআই) আব্দুল হান্নান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য ফখরুল ইসলাম, শহিদ আহমদ, নূর হোসেন, সূচনার টিও মতিউর রহমান, পুষ্টি কর্মকর্তা আল আমিন, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, আইজিএ কর্মকর্তা মীর সঞ্চয়, জিসিডিও অসীম চন্দ্র, সুজানগর ইউনিয়ন সমন্বয়কারী মো. তালেব উদ্দিন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper