সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানেরও করোনার পজিটিভ রিপোর্ট এসেছে।
বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের মধ্যে মেয়র আরিফ ও নূর আজিজুর রহমান রয়েছেন বলে জানিয়েছে ওসমানীর ওই সূত্র।
এর আগে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলন।
Sylhetnewsbd Online News Paper