মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় বিনয় দাস (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের বাসিন্দা। গত ৩০ আগস্ট সকাল ৬টার পর থেকে বিনয় দাস নিখোঁজ রয়েছেন ।
এ বিষয়ে বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিনয় দাসের ছেলে বিপ্লব দাস। জিডিতে তিনি জানান, গত ৩০আগস্ট সকাল ৬টা থেকে নিজের বাড়িতে বিনয়কে পাওয়া যাচ্ছে না। এরপর বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকেখুঁজে পাওয়া যায়নি। তারঁ খোঁজ পেতে সকলের সহযোগীতা চেয়েছেন বিনয় দাসের পরিবার।
বিনয় দাসের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। তার পরনে ছিল সাদাচেকের লুঙ্গি ও সবুজ রং এর গেঞ্জি।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাঁর খোঁজ পান, তাহলে এই নম্বরে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে : বিপ্লব দাস, মোবাইল ০১৭২৬০৭০৬৭৯। অথবা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য অনুরুদ্ধ করা হল।
Sylhetnewsbd Online News Paper