মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আদর্শ গ্রামের আগর–আতর কারখানা শ্রমিক ময়নুল হক আগরের ডেগ পরিস্কার করতে গিয়ে ডেগ উত্তপ্ত থাকায় তিনি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে তিনি সেখানে ৮ দিন চিকিৎসাধীন তাকা অবস্থায় শনিবার (২৬ সেপ্টম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর মৃত দেহ বাড়িতে নিয়ে আসলে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আদর্শগ্রাম হ্যালিপ্যাড মাঠে তাঁর জানাজা অনুষ্টিত হয়। পরে সার্বজনিন গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানা গেছে, উপজেলার সুজানগর ইউপির আদর্শগ্রামের আগর–আতর কারখানা শ্রমিক ময়নুল হককে গত ১৭ সেপ্টেম্বর গুচ্ছ গ্রামের আগর–আতর ব্যবসায়ী আতাব উদ্দিন তার আগরের কয়েকটি ডেগ পরিস্কারের কাজে নেন। ডেগ উত্তপ্ত থাকায় শ্রমিক ময়নুল হক মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক জানান ময়নুল হকের ৮০ ভাগ চামড়া পুড়েগেছে।
ময়নুল হকের স্বজন তজমুল আলী জানান, আগরের ডেগ জাল থেকে নামানোর ৭–৮ দিন পর ভালভাবে ঠান্ডা করে পরিস্কার করতে হয়। কিন্ত আতাব উদ্দিন জেনেশুনে উত্তপ্ত ডেগ পরিস্কার করানোর কারণে ময়নুল হক অগ্নিদগ্ধ হয়ে ৮ দিন মৃত্যুরসাথে পাঞ্জালড়ে অবশেষে মারা গেছেন।
Sylhetnewsbd Online News Paper