বড়লেখায় রহমানিয়া টুকা ইসলামী সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

মস্তফা উদ্দিনঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার ১০০ জন দরিদ্র ছাত্রদের মধ্যে শিক্ষা উপকরণ ও ৩০ জন এতিম শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

রহমানিয়া টুকা ইসলামী সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে এ অর্থ সহায়তা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর) দুপুর ১২টায় রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় বিতরণী অনুষ্টানে মাওলানা মো. আব্দুল আলীম ছাহেব জাদায়ে(বর্নী রহ:) –এর সভাপতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম।

অনুষ্টানে বক্তব্য রাখেন, রহমানিয়া টুকা ইসলামী সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল মুক্তাদির, সোসাইটিরউপদেষ্টা মাওলানা আব্দুস সালাম,সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার কমর উদ্দিন প্রমুখ।

রহমানিয়া টুকা ইসলামী সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি জানান, অতীতের ন্যায় অসচ্ছল মানুষের পাশে আমরা সব সময়আছি এবং থাকব। দরিদ্র ছাত্রদের কল্যাণে আমরা সহযোগীতা করে যাচ্ছি। এলাকার যুব সমাজ গ্রামের উন্নয়নমূলক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে।