মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ও সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্টিত হয়েছে।
নির্বাচনে ৮নং ওয়ার্ডে বেলাল আহমদ (টিউবওয়েল) মার্কায় ৪৫৩ ভোট ও ৩নং ওয়ার্ডে সজল দে (ফুটবল) মার্কায় ৫৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য রপিকুল আলম ও সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফারুক আহমদ মৃত্যুবরণ করায় পদ শূন্য হয়।
বড়লেখা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৮নং
ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বেলাল আহমদ (টিউবওয়েল) পেয়েছেন ৪৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শ্যামল রঞ্জন পাল (তালা) পেয়েছেন ৭১ ভোট।
সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে সজল দে (ফুটবল) পেয়েছেন ৫৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুস সহীদ (তালা) পেয়েছেন ৫২০ ভোট।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপ-নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper