বড়লেখার ব্যাবসায়ী আলা উদ্দিনের দাফন সম্পন্ন: পরিবেশমন্ত্রীর শোক

মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও পৌরশহরের হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হাজী আলাউদ্দিন”আলাই ডিলার”(৭৫), বুধবার (২১অক্টোবর) সন্ধ্যা ছয় ঘটিকার সময় তাঁর নিজ বাড়ি গাজিটেকায় ইন্তেকাল করেছেন।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার দুপুর ২ঘটিকার সময় গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্টিত হয়েছে। পরে পঞ্চায়েত গোরুস্থানে তাকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী এক শোক বার্তায় বলেন,মরহুমের সঙ্গে তাঁর অনেক স্মৃতি রয়েছে।মরহুম আলাউদ্দিন তাঁর নিজ কর্মগুণেই মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন। তিনির মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের বিশাল শূন্যতা তৈরি হলো। এলাকা বাসী হারাল তাদের একজন অভিবাবক। তিনি সফল ব্যবসায়ী হিসেবে বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে গেছেন।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মৃত্যূকালে তিনি স্ত্রী, ৭ছেলে, এক মেয়ে , আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।