মস্তফা উদ্দিন,বড়লেখা: ভারতের ডিটেনশন সেন্টারে সাজা কেটে ৩ শিশুুসহ ৬ বাংলাদেশী দেশে প্রত্যাবর্তন করছে বিয়ানী বাজারের শেওলা সীমান্ত দিয়ে। প্রত্যাবর্তন কারিদের মধ্য একই পরিবারে রয়েছেন ৫ জন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিএসএফ, ভারতীয় সীমান্ত ও ইমিগ্রেশন পুলিশ প্রত্যাবর্তনকারীদের বাংলাদেশ বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে। এর আগে গত ২ নভেম্বর একই সীমান্ত দিয়ে নারী,পুরুষও শিশুসহ
৪২ বাংলাদেশি ভারতে সাজাভোগের পর দেশে প্রত্যাবর্তন করেছিল।
প্রত্যাবর্তনকারী একই পরিবারের ৫ জন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পশ্চিম জিমংখালি গ্রামের শাহ আলম (৩২)’, তার স্ত্রী কুলসুমা বেগম ২৫’, ছেলে সোহেল আহমদ (৭)’,নুরজালা (৪), রবিউল খান (১৮মাস)।অপরজন হলেন বাঘেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমতলী গ্রামের শিউলী বেগম (২৮)।
শেওলা স্থলবন্দরে ৬ বাংলাদেশী নাগরিকের প্রত্যাবর্তনকালে উপস্থিত ছিলেন পুলিশ অধিদপ্তরের বিশেষ পুলিশ সুপার (অর্থ) এসএন এমডি নজরুল ইসলাম, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম, বিয়ানীবাজার থানার ওসি কল্লোল রায়, শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসঅাই আবুল কালাম, সমাজকর্মী ও মৌলভীবাজার সদর উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ, বিজিবি বড়গ্রাম ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জসিম উদ্দিন। অপরদিকে ভারতের বিএসএফ ১৭৮ ব্যাটালিয়ানের ইন্সপেক্টর বিএন তালুকদার,করিমগঞ্জ বর্ডার পুলিশের ডিএস’বি ত্রিনয়ন ভুইয়া, ইন্সপেক্টর আব্দুল ওয়াকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদেরকে আটক করে। ভারতীয় আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়। আদালতের দেয়া সাজার মেয়াদ শেষ হলেও দুই দেশের নানা আইনি জটিলতায় তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। আসামের গোহাটির বাংলাদেশ দুতাবাসের সহকারী হাই কমিশনার তানভির মনসুর রনি ও উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশের বিশেষ তৎপরতায় ভারত-বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগে তারা আজ দেশে প্রত্যাবর্তন করল।
শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আবুল কালাম জানান, ভারতে সাজাভোগের পর একই পরিবারের ৫জনসহ ৬ বাংলাদেশী রোববার দেশে প্রত্যাবর্তন করেছেন। স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিকেলে পূর্ব থেকে অপেক্ষমান স্বজনদের নিকট তাদের বুঝিয়ে দেয়া হয়েছে।
Sylhetnewsbd Online News Paper