মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলাকে চুরি-ডাকাতিমুক্ত রাখতে রাত্রি কালিন‘পুলিশ-জনতার যৌথ পাহারা কার্যক্রম ’শুরু করেছেন বড়লেখা থানা পুলিশ। শীত মৌসুমে চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় জেলা পুলিশের উদ্যোগ এ কার্যক্রম নেয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিনভাগ বাজারে জেলা পুলিশের আয়োজনে‘পুলিশ-জনতার যৌথ পাহারা কার্যক্রমের উদ্ধোধন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও বড়লেখা থানার (ওসি) জাহাঙ্গীর আলম সরদার। পরে উপজেলার প্রতিটি বাজারে ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে এ কার্যক্রম শুরু করা হয়।
এ ব্যাপারে বড়লেখা থানার (ওসি) জাহাঙ্গীর আলম সরদার বলেন, আমাদের জনবল কম কিন্তু এই অজুহাতে চুরি- ডাকাতি মেনে নেয়া যাবে না। তাই মৌলভীবাজার জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিতে শীত মৌসুমে চুরি-ডাকাতিমুক্ত জেলাকে রাখতে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার)র পরিকল্পনায় প্রতিটি উপজেলায় ‘পুলিশ-জনতার যৌথ পাহারা কার্যক্রম’ নামে চুরি-ডাকাতি প্রতিরোধে একটি উদ্যোগ নেয়া হয়েছে। তাই সাধারণ জনগণকে পুলিশের সাথে সম্পৃক্ত করে উপজেলার প্রতিটি বাজার ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশ-জনতা যৌথ পাহারা কার্যক্রম সোমবার থেকে শুরু করা হয়েছে। উপজেলা বাসী এর সুফল পাবে।
Sylhetnewsbd Online News Paper