মস্তফা উদ্দিন,বড়লেখাঃ শান্তি পুর্ন ভাবে সম্পন্ন হয়েছে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ সোমবার (২৮ ডিসেম্বর ) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এর মাধ্যমে।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখাযায় ভোটারের উপস্হিতি চোখে পড়ার মত। গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সিংহ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখাগেছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্হিতি বেশী। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থাকায় ভোটারদের আগ্রহ বেশীদেখা গেলেও ইভিএম এ ভোট প্রদ্ধিত এলাকায় নতুন হওয়ায় প্রয়োগে ধীরগতি লক্ষ্যকরা গেছে।
জানা যায়, দেশব্যাপী পৌরসভার প্রথম ধাপে ২৪ টি পৌর সভায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।এবারের বড়লেখা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে একটানা ভোটগ্রহণ চলবে।
Sylhetnewsbd Online News Paper