বড়লেখা পৌরসভা নির্বাচনে বেসরকারী ভাবে কামরান চৌধুরী নির্বাচিত

মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৮ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম মুঠোফোন প্রতীক পেয়েছেন ৩ হাজার ৮৬ভোট। তিনি ২৮৯২ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ৩ মেয়র প্রার্থীর মধ্যে ধান প্রতিক নিয়ে আনোয়ারুল ইসলাম ৫৯৪ ভোট পেয়েছেন।

সোমবার (২৮ডিসেম্বর) বড়লেখা পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১০টি কেন্দ্রে একযুগে চলে ভোট গ্রহণ। মৌলভীবাজার জেলায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্টিত হয়েছে । বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।

নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে প্রতিটি কেন্দ্রে মোতায়েন করাহয় বিজিবি, রেব, পুলিশ ও আনসার সদস্যদের। বড়লেখা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩জন,৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন, ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন।