বড়লেখায় মিছবাহ’র অর্থায়নে নিসচা’র ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ

মস্তফা উদ্দিন,বড়লেখা:মৌলভীবাজারের বড়লেখায় মরহুম ডাঃ তোফাজ্জল হোসেন কল্যাণ ট্রাস্ট এর অর্থায়নে ও নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করাহয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তাদির হোসেন মিসবাহ’র পিতা- মরহুম ডাঃ তোফাজ্জল হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত ২৫০ জন নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ পুর্ব আলোচনা সভায় নিসচা বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, নিসচা উপদেষ্টা কাউন্সিলর জেহীন সিদ্দিকী, সাংবাদিক আব্দুর রব, সাংবাদিক সুলতান আহমদ খলিল, ব্যবসায়ী মুরাদ আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সেলিম আহমদ,বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আজিম মোহাম্মদ,মাওলানা নূর উদ্দিন,মাওলানা আহমদ আলী,মেঘনা লাইফ ইন্সুইরেন্স বড়লেখা শাখার ইনচার্জ আতিকুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন নিসচা বড়লেখা উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, মার্জানুল ইসলাম মার্জান, কার্যকরী কমিটির সদস্য আব্দুল আজিজ, ইউপি সদস্য ফয়সল আলম স্বপন,মাস্টার খালেদ আহমদ, মাওলানা মাছুম আহমদ,আহমেদ নোমান, সিরাজুল ইসলাম শিরুল,নূর আলম মোহন, রাসেল আহমদ,রমা কান্ত দাস, বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শুভ, গাজিটেকা তরুণ সংঘের সাবেক সভাপতি অপুজিৎ দাস প্রমুখ।