আশরাফুল ইসলাম গাইবান্ধা: স্মরণকালে সেরা নির্বাচন হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচন । তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অবাধ, সুষ্ঠু ও শাস্তিপূর্ণভাবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে একটানা ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে মোট পাঁচ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এতে মেয়র হিসাবে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মুকিতুর রহমান রাফি ১১ হাজার ১ শত ৪৯ ভোট পেয়ে ব্যাপক ভোটে জয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবের বিএনপি ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী ফারুক আহম্মেদ পেয়েছেন ৫৪৯৪ ভোট। এছাড়াও কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন- ১নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম জাফু, তিনি পেয়েছেন ১ হাজার ২৭ ভোট। তার নিকটতম বিদ্যুৎ কুমার সরকার পেয়েছেন ৫২০ ভোট। ২ নং ওয়ার্ডে মো. মিজানুর রহমান পেয়েছেন ১ হাজার ৩৫৫ ভোট, তার নিকটতম মো. আবু হেনা আসাদুজ্জামান পেয়েছেন ৮৯০ ভোট। ৩ নং ওয়ার্ডে মো. মাজেদুল পেয়েছেন ৯৯১ ভোট, তার নিকটতম পেয়েছেন শাহীন সরকার পেয়েছেন ৮৮৭ ভোট। ৪ নং ওয়ার্ডে মো. মোখলেছুর রহমান ৭০৪ ভোট, তার নিকটতম পেয়েছেন আব্দুর রাজ্জাক পেয়েছেন ৫৭৪ ভোট। ৫ নং ওয়ার্ডে মো. শাহীন আকন্দ পেয়েছেন ১ হাজার ৩১৯ ভোট, তার নিকটতম মো. রুহুল আমিন প্রধান পেয়েছেন ১ হাজার ৮১ ভোট। ৬ নং ওয়ার্ডে শ্রী রিমন কুমার তালুকদার পেয়েছেন ১ হাজার ১৫৪ ভোট, তার নিকটতম পেয়েছেন আব্দুস সোবহান পেয়েছেন ৬৬৬ ভোট। ৭ নং ওয়ার্ডে আন্টু পেয়েছেন ১ হাজার ১৬৭ ভোট, তার নিকটতম মো. আবদুল লতিফ মন্ডল পেয়েছেন ৬৭০ ভোট। ৮ নং ওয়ার্ডে মো. ছামুছ উদ্দিন সরকার ভেলা পেয়েছেন ১ হাজার ৬২ ভোট, তার নিকটতম মো. সোনা মিয়া পেয়েছেন ৭১৩ ভোট। ৯ নং ওয়ার্ডে মো. মাসুদ রানা পেয়েছেন ৯৩৬ ভোট, তার নিকটতম মোছাঃ সাবিনা আক্তার পেয়েছেন ৮০১ ভোট।
এছাড়া পৌরসভার তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ড এর মোছাঃ সুইটি পেয়েছেন ২ হাজার ৯১০ ভোট, তার নিকটতম প্রার্থী মোছাঃ গোলাপি পেয়েছেন ২ হাজার ৫০৫ ভোট। ২ নং ওয়ার্ডে মোছাঃ জহুরা বেগম ৩ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম মোছাঃ মারুফা বেগম পেয়েছেন ১ হাজার ৭৬৬ ভোট। ৩ নং ওয়ার্ড মোছাঃ শাহানারা ২ হাজার ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী মোছাঃ আফরুজা বেগম পেয়েছেন ২ হাজার ২১৯ ভোট।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার তৃতীয় ধাপে শুধুমাত্র গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার মোট ৯ টি ওয়ার্ডে মোট ১৫টি কেন্দ্রে ৯২টি বুথে মোট ভোটার ছিলেন ২৯ হাজার ৯শ ৭৯ জন ভোটার। যাদের মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৬৭৪ জন ।
Sylhetnewsbd Online News Paper