আয়কর প্রদাকারী হিসেবে জেলার সেরা করদাতা বড়লেখার জালাল আহমদ

মস্তফা উদ্দিন,বড়লেখা: বড়লেখার তরুণ ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার জালাল আহমদ মৌলভীবাজার জেলার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার উপ-কর কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানে তাকে ও ২ দুই নারীসহ আরও ৭ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।

২০১৯-২০ কর বছরে জেলার (৪০ বছর বয়সের নিচে) তরুণ ব্যাবসায়ী জালাল আহমদ আয়কর প্রদাকারী হিসেবে সেরা করদাতা হিসাবে নির্বাচিত হন। তিনি বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের গ্রামতলা গ্রামের মিছবাহুল ইসলামের ছেলে।

উপ-কর কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কর কমিশনার সৈয়দা নিলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফয়জুল করিম ময়ূন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নীলিমেষ ঘোষ বলু প্রমুখ।

এক প্রতিক্রিয়ায় তরুণ করদাতা ক্যাটাগরিতে সম্মাননা পাওয়া জালাল আহমদ বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতা হিসেবে সম্মানিত করায় ভালো লাগছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা আমাকে আরও প্রেরণা যোগাবে। এ ধরণের আয়োজন নতুন করদাতাদেরও উৎসাহিত করবে। সেই সাথে সরকারের রাজস্ব বাড়বে। দেশ ও জনগণের কল্যাণে আসবে।