বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা,প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ সোমবার দুপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও নারী দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ কারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper