সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট ৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, ধর্ম ও বানিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী আজ (১১ ই মার্চ – বৃহস্পতিবার) দুপুর ২ টা ৩০ মিনিটের সময় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর, তিনি স্ত্রী,১ ছেলে, আত্মীয় -স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি গত ৭ মার্চ অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১১ মার্চ -বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েন।
কাল ১২ ই মার্চ- শুক্রবার সকাল ১১ টায় হেলিকপ্টারযোগে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা খেলার আনা হবে, সেখান থেকে মরহুমের লাশ তার নুরপুরস্থ বাড়িতে জনসাধারণের দেখার জন্য বিকাল ৪ টা পর্যন্ত রাখা হবে। বিকেল ৫ টা ১৫ মিনিটে ফেঞ্চুগঞ্জ কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হবে,
নামাজের জানাযা শেষে মরহুমের লাশ তার নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট ৩ আসনে পর পর ৩ বার আওয়ামীলীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এ আসনে ৫ বার আওয়ামীলীগের সংসদ সদস্য মনোনয়ন পান।
মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর খবর নির্বাচনি এলাকায় চড়িয়ে পড়লে নির্বাচনি এলাকা ও দেশে -বিদেশে শোকের ছায়া নেমে আসে, মরহুমের বাড়িতে দলীয় নেতা- কর্মী সহ সর্বস্তরের মানুষের ঢল নামে। মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুর পূর্ব পর্যন্ত উন্নয়নের পাশাপাশি মানুষের সুখে- দুঃখে ছিলেন বিশেষ করে কোভিড -১৯ চলাকালীন সময়ে পুরো ১ বছর জনগনের পাশে থেকে ত্রান তৎপরতা,চিকিৎসা সহ মানুষকে সূরক্ষিত রাখতে নিরলস ভাবে কাজ করেছেন।
তিনি গত ৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত নির্বাচনি এলাকায় অবস্থান করছিলেন। মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র মৃত্যুতে দলীয় নেতা- কর্মী সহ এলাকার জনসাধারণ বাকরুদ্ধ হয়ে পড়েন।
সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ।
বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান।
তারা পৃথক, পৃথক শোক বার্তায় মরহুমের আকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের শোক।
সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান। তারা এক শোক বার্তায় মরহুমের বিদ্বেহী আত্নার মাঘফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দক্ষিণ সুরমা উপজেলা ইউপি সদস্য ঐক্য কল্যান পরিষদের শোক।
সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা ইউপি সদস্য ঐক্য কল্যান পরিষদ।
সংগঠনে সভাপতি সৈয়দ ফয়জুল হক ফয়লা, সাধারণ সম্পাদক সেলিম আহমদ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ ৭ দিনের শোক কর্মসূচী পালন করবে।
Sylhetnewsbd Online News Paper