অবশেষে অধ‍্যক্ষ নিয়োগ হচ্ছে সিলেট মইন উদ্দিন মহিলা কলেজে

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট নগরীর শামীমাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান মইন উদ্দিন আর্দশ মহিলা কলেজে অবশেষে আগামী ২৭র্মাচ স্থায়ী অধ‍্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে। কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ হিসেবে দায়িত্বপালন করছেন গর্ভনিং বডির সদস্য সচিব মো.এনামুল হক চৌধুরী। প্রায় তিন বছর এই কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে। এই পদে প্রার্থী হয়েছেন সর্বমোট ৯ জন। সম্প্রতি কলেজের মাটি ভরাটের কাজে টাকা লোপাট সহ নানা অনিয়মের কারনে কলেজের সাবেক অধ্যক্ষ গিয়াস উদ্দিনের কারনে এই কলেজটি আলোচনায় ছিলো।

অন‍্যদিকে, ঐ কলেজে প্রায় ১৭ বছর উপাধ্যক্ষ পদ শুন‍্য থাকায় অবশেষে কলেজের বতর্মান গর্ভনিং বডির সভাপতি ও সিলেট বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপে স্থায়ী উপাধ্যক্ষও নিয়োগ হচ্ছে। এই পদে প্রার্থী হয়েছেন সর্বমোট ৫ জন।

অধ‍্যক্ষ পদে সর্বমোট ৯ জন প্রার্থীর মধ্য আলোচনায় রয়েছেন সিলেটের রাগীব রাবেয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ওরবিন্দু কুমার দাশ, হবিগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো.নুরুল ইসলাম,মইন উদ্দিন আর্দশ মহিলা কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ সূত্র ধর, সিলেটের জালালপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো.কামরুল ইসলাম প্রমুখ।

অন‍্যদিকে উপাধ্যক্ষ নিয়োগে সর্বমোট ৫ জন প্রার্থীর মধ্যে আলোচনায় আছেন মইন উদ্দিন আর্দশ মহিলা কলেজের দর্শণ বিভাগের সহযোগী অধ্যাপক সূর্পণা রায়,রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া খাঁন প্রমুখ।

তবে সদর উপজেলা সূত্রে জানা যায়,মইন উদ্দিন আর্দশ মহিলা কলেজের মাঠ ভরাটে অনিয়মের অভিযোগে অভিযুক্ত হওয়ায় ঐ কলেজের সহযোগী অধ্যাপক ও টিআরপ্রকল্পকমিটির সভাপতি কৃষ্ণপদ সূত্র ধর (অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ প্রার্থী) এর বিরুদ্ধে বর্তমানে তদন্ত করছে উপজেলা প্রশাসন।

এর পূর্বে কলেজের অধ‍্যক্ষ ও উপাধ্যক্ষ শূন্য পদ পূরণের জন্য কলেজ গর্ভনিং বডির সিদ্ধান্ত অনুযায়ী বিধিমোতাবেক ০৫ সদস্য বিশিষ্ট নিয়োগ নির্বাচনী বোর্ড গঠন করেন। ঐ নির্বাচনী বোর্ডে পদাধিকার বলে আছেন কলেজের সভাপতি,অধ‍্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, মাউশি প্রতিনিধি ও গভর্নিং বডি মনোনিত এক সদস্য।