সিলেট নিউজ বিডি ডেস্কঃ সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার শহীদুল ইসলাম স্বাধীনকে (স্বাধীন মেম্বার) কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২১ মার্চ) বিকেলে জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় করা দুই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে। এর মধ্যে স্বাধীনসহ ৩০ জনকে আদালতে নেয়া হয়। পরে স্বাধীনকে ১০ দিন ও অন্যদের পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। বিচারক আগামীকাল এই রিমান্ড শুনানির দিন ঠিক করেন।
স্বাধীনকে গত শনিবার ভোররাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
Sylhetnewsbd Online News Paper