সিলেটের ওসমানীনগরে সরকারী অর্থায়নে ব্রিজ নির্মানের ২ যুগ পেরিয়ে গেলেও ব্রিজের ২ সাইড মাটি ভরাটের অভাবে ব্যাবহার করতে পারছেনা উপকার ভোগিরা।
উপজেলার সাদীপুর ইউনিয়নের কালনী নদীতে প্রায় অর্ধ কোটি টাকা ব্যায়ে স্থানীয় সংসদ সদস্য নিখুঁজ এম ইলিয়াছ আলীর সময়ে নির্মান হওয়া ব্রিজ আজও পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে যেন দেখার কেউ নাই। উক্ত ব্রিজ দিয়ে ইসলামপুর,দক্ষিন কালনীচর,সুরি কোনা,মাধবপুর, পশ্চিম মাধবপুর ও গালিমপুর সহ প্রায় ১০-১২ টি গ্রামের স্কুল, কলেজ পড়োয়া ছাত্র/ ছাত্রী ও এলাকার কৃষক সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ যাতায়াতের রাস্থায় ব্রিজ নির্মানের পর আশার আলো থেকে বঞ্চিত এলাকাবাসি।
Sylhetnewsbd Online News Paper