বিশ্ব পরিবেশ দিবসে বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুন) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে ফলজ চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

এ সময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, বনবিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।