সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটে ৯ দিনের ব্যবধানে ফের ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮।
এদিকে, সোমবারের ভূমিকম্পে নগরীর রাজা জিসি হাইস্কুল ভবনে ফাটল দেখা দিয়েছে। এক মিনিটের মধ্যে দুই দফা কম্পন হয়েছে। তবে, আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের পর ফের মাইল্ড ওয়েভ হতে পারে। ভূমিকম্পের পর আতংকিত নগরবাসী রাস্তায় নেমে আসেন।
গত ২৯ মে সিলেটে চার দফা ও ৩০ মে আরেক দফা ভূকম্পন হয়। এ নিয়ে নগরবাসীর মধ্যে এক ধরণের আতংক বিরাজ করছে। এ অবস্থায় ফের ভূমিকম্প-লোকজনের আতংক আরো বাড়িয়ে দিয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এরই মধ্যে নগরীর ৬টি মার্কেট ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper