কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই এর স্বীকৃতি পেয়েছেন ওসমানীনগর থানার ইয়াছির আরাফাত চৌধুরী। আজ সোমবার সোমবার (৭ জুন) সকাল ১১টায় জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় অন্যান্যদের সাথে তাকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করা হয়। এসময় তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
এএসআই ইয়াছির আরাফাত সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল চৌধুরীর বাড়ির বাসিন্দা। তিনি ২০০৩ সালে পুলিশে যোগদান করেন। ২০১৮ সাল থেকে ওসমানীনগর থানায় কর্মরত আছেন।
Sylhetnewsbd Online News Paper