বড়লেখায় বৃক্ষরোপণ করেছে দুর্বার মুক্ত স্কাউট দল, ৫০হাজার চারা রোপণের পরিকল্পনা

মস্তফা উদ্দিন,বড়লেখাঃ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা,’বৃক্ষ রোপন করবো সবুজ বাংলাদেশ গড়বো ‘এই স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় স্কুল,কলেজ ও রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির ৫০ হাজার চারা রোপণের কর্মসূচি নিয়েছে দুর্বার মুক্ত স্কাউট বড়লেখা।

(২২ জুন) মঙ্গলবার উপজেলার পশ্চিম পাখিয়ালা (টিলা) মসজিদ প্রাঙ্গণে এক শত চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচি শুরু করা হয়েছে। এ-র আগে উপজেলার বিভিন্ন স্হানে ৫ হাজার চারা রোপণ করেছে দুর্বার মুক্ত স্কাউট বড়লেখা।

চারা রোপণের প্রথম দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম,দুর্বার মুক্ত স্কাউট দল সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, রেজাউল ইসলাম মিন্টু, প্রতাপ দত্ত,মীর মুহিবুর রহমান, কামাল হোসেন, হাজী মুতলিব আলী,জমির আলী,আবু সাইদ ও দুর্বার মুক্ত স্কাউট দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষ রোপন কর্মসূচিতে সহযোগিতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী,ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন,রেন্জ কর্মকর্তা শেখর রন্জন দাস।