মস্তফা উদ্দিন,বড়লেখাঃ “খাদ্যের কথা ভাবলে,পুষ্টির কথা ভাবুন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন) দুপুর ১২টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)খন্দকার মুদাচ্ছির বিন আলী।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রত্নদীপ বিশ্বাস ও সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ,জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো.কামরুল হাসান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সাংবাদিক আব্দুর রব,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক বিজয় দেবনাথ,সূচনার জেলা পুষ্টি কর্মকর্তা আলতাফ হোসেন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ।
Sylhetnewsbd Online News Paper