ওসমানীনগরে নন মুসলিম এলাকায় হচ্ছে মডেল মসজিদ,নেই কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড

ওসমানীনগরে সরকারী অর্থায়নে ধর্ম মন্ত্রনালয় ও ইসলামিক ফাউণ্ডেশনের যৌথ উদ্যোগে নির্মানাধীন মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মানে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

২০১৭ সালের ২৫ এপ্রিল একনেকে অনুমোদিত এ প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে সরকারের গণপূর্ত অধিদফতর। উপজেলার তাজপুর ইউনিয়নের গ্রামীন এলাকা দুলিয়ারবন্ধ (হরিনগর) নামক স্থানে নির্মানাধীন মডেল মসজিদ স্থলে নেই কোন ঠিকাদারী প্রতিষ্টানের সাইনবোর্ড।

পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বায়ীত্বশীল কোনো ব্যাক্তিকে। প্রয় ১২ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে রফিক কন্টাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ১৮ মাস মেয়াদি চুক্তির মাধ্যমে মসজিদটির নির্মান কাজটি গ্রহণ করলেও বর্তমানে ধীরগতিতে চলছে মসজিদ নির্মান কাজ। কাদা মাখা বালু পাথর ও নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে মরিচিকায় ধরা লিন্ডার ও পিলারে শ্রমিকরা করছে ডালাইয়ের কাজ। এবিষয়ে সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান এর সাথে মোবাইল ফোনে আলাপ কালে তিনি বলেন প্রধানমন্ত্রী প্রজেক্ট নামাজে মানুষকে উৎসাহিত করার জন্য দেশে ৫৬০ টি মসজিদ নির্মান করা হচ্ছে তার মধ্যে ওসমানীনগরে নির্মাধীন মসজিটি গ্রামের ভেতর নির্মান হচ্ছে যেখানে নন মুলিমরাই বেশী বসবাস করে। ব্যাসায়ীক সিন্ডকেটের মাধ্যমে কতিপয় ব্যাক্তিরা মসজিদ নির্মানের স্থান নির্ধারন করেছে তা আমি নিজেও জানিনা। ওসমানীনগরের ব্যবসায়ী সিন্ডকেটের কথা আমি জাতীয় সংসদে বলেছি। ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মইনুল হক চৌধুরীর সাথে আলাপ কালে তিনি বলেন আমি এলাকা পরিদর্শন করেছি ঠিকাদারি প্রতিষ্টানের সাইনবোর্ড থাকা প্রয়োজন তবে কাজের গতি আরো বাড়াতে হবে। গণপূর্ত উপ- বিভাগের উপ- সহকারী প্রকৌশলী মোঃ রুহুল আমিন এর কাছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড না থাকার কারন জান্তে চাইলে তিনি বলেন লোক বলের অভাব থাকায় সাইনবোর্ড লাগানো হয়নি তবে লাগানো হবে।