মস্তফা উদ্দিন,বড়লেখা: বড়লেখা পৌরসভার পক্ষথেকে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় করোনায় মৃতদের দাফন-কাপনে নিয়োজিত সামাজিক সংগঠন ‘টিম ফর কোভিড ডেথ’ টিমকে পিপি উপহার দেয়া হয়েছে।
সোমবার (১৫ জুলাই) পৌরসভা হল রুমে পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ১৫ পিছ পিপি “টিম ফর কোভিট ডেথ” ‘র টিম লিডার মো. শাহাব উদ্দিনের হাতে তুলেদেন।
এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল আহাদ, পৌর কাউন্সিলার শাহাজান আহমদ,আব্দুল হাফিজ ললন, রেহান পারভেজ রিপন, টিম ফর কোভিট ডেথ ‘র সহ টিম লিডার মোহাম্মদ মস্তফা উদ্দিন, সদস্য বদর উদ্দিন,সোহেল আহমদ, সরফ উদ্দিন,মাওলানা আব্দুল হামিদ প্রমূখ ছিলেন।
Sylhetnewsbd Online News Paper