ওসমানীনগরে ৮শত ক্ষুধার্ত মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রধান



সিলেটের ওসমানীনগরে অসহায়দের মাঝে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে ৮ শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই ( বৃহস্পতিবার) সকালে উপজেলা অফিসের সামনে বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা আক্তার, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,মহিলা বিষয়ক অফিসার মোছাঃ ফাহিমা খানম, তথ্য অফিসার রূহানী আক্তার, উপ সহকারী প্রকৌশলী আলমগীর রেজা, মুশফিকুর রহমান জুলফিকার ও সুফিয়ান আহমদ সহ আরো ওঅনেক