মফস্বল সাংবাদিক ফোরামের ওসমানীনগর শাখার আহ্বায়ক, দৈনিক ইত্তেফাক, সবুজ সিলেট ও সিলেট প্রতিদিন২৪-এর প্রতিনিধি শিপন আহমদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেন্সুগঞ্জ উপজেলা শাখা।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন , সাধারণ সম্পাদক ঝন্টু দাস সৌরভ বলেন. সাংবাদিক শিপন আহমদ ওসমানীনগরের একজন কৃতি সাংবাদিক এবং তিনি ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবেরও সাধারণ সম্পাদক। দয়ামীরের এক স্কুল শিক্ষিকা হত্যাকান্ড নিয়ে সংবাদ পরিবেশন করায় তার বিরুদ্ধে বিভিন্ন মহল অনলাইন মাধ্যমে নানা অপপ্রচার চালানো হচ্ছে। যা সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের অন্তরায়।
বিবৃতিদাতারা অবিলম্বে শিপন আহমদের বিরুদ্ধে এ ধরণের নোংরা অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।(প্রেসবিজ্ঞপ্তি)
Sylhetnewsbd Online News Paper