প্রকৃতি আল্লাহর দান, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা আমাদের দায়িত্ব। পরিবেশ ও প্রতিবেশের অন্যতম নিয়ামক হলো উদ্ভিদ ও গাছপালা। গাছগাছালি, বৃক্ষতরু ও লতাগুল্ম থেকেই আসে আমাদের জীবনধারণ ও জীবন রক্ষার সব উপকরণ। প্রিয় নবীজি (সা.) নিজ হাতে গাছ লাগিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকেও গাছ লাগাতে ও বাগান করতে উদ্বুদ্ধ করেছেন। ব্যক্তিগত ও সামাজিক বনায়নও করেছেন। রাসুলুল্লাহ (সা.) বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত করেছেন। দারুলউলুম মুবাশ্বার উল্লাহ একাডেমি পীরের গাঁও এর প্রতিষ্ঠাতা বৃক্ষ বন্ধু আলহাজ্ব এনামুল ইসলাম পক্ষ থেকে বৃক্ষ বিতরন ও বৃক্ষরুপন কর্মসূচি ২০২১ এর আয়োজন করা হয়েছে।

বৃক্ষ লাগাই সাড়ি সাড়ি, জলবায়ু পরিবর্তন করি এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার দারুল উলুম মুবাশ্বার উল্লাহ একাডেমি পীরের গাঁও এর প্রতিষ্ঠাতা বৃক্ষ বন্ধু আলহাজ্ব এনামুল ইসলাম এর পক্ষ থেকে বৃক্ষ বিতরন কর্মসূচি ২০২১ এর আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সুনামগঞ্জ জেলা ও সিলেট জেলা বিভিন্ন উপজেলায় এ বৃক্ষরুপন ও বিতরণ করা হয়।

সিলেট জেলার ওসমানীনগর, বিশ্বনাথউপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া নোয়াগাও সহ উপজেলার বিভিন্ন স্তানে এ বৃক্ষরুপন কর্মসূচি পালন করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব এনামুল ইসলাম এর অর্থানে বিতরণ কর্মসুচি পালন করা হয়। এ ছাড়া বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব এনামুল ইসলাম বলেন দেশে বায়ুদূষণ থেকে শুরু করে নানা ধরনের দূষণ বিরাজ করছে। সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তুলতে পারলে এসব দূষণ থেকে মুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। তাছাড়া বৃক্ষরোপণের আর্থিক উপযোগিতাও রয়েছে। অনুতাপের বিষয়, নতুন করে বৃক্ষরোপণ দূরের কথা, বৃক্ষ নিধন দেশে একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বৃক্ষ নিধনের বিষয়টি শক্ত হাতে দমন করতে হবে প্রশাসনকে। এক কথায়, সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, দূষণমুক্ত সমাজ গড়ে তুলতে, সর্বোপরি আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে মুজিববর্ষে চলমান বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের প্রত্যেক নাগরিককেই এগিয়ে আসতে হবে। বৃক্ষ রুপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটি মোহাম্মদ আব্দুন নুর,মাওলানা জহিরুল ইসলাম, মোহাম্মদ এলাইছ মিয়া, আবু তাহের, মাখন মিয়া, বারিক আহমদ ,ইকবাল হুসেন, তারেক আহমদ, প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper