ওসমানীনগরে মদ পান করে মাতলামির দায়ে গ্রেফতার

ওসমানীনগরে মদ পান করে মাতলামির অভিযোগে যুবলীগ নেতা আটক করা হয়েছে।রোববার (৩১/১০/২০২১) আটককৃতদের সিলেট জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গত রোববার ৩১/১০/২০২১ তারিখ ভোর অনুমান ০৪:৪৫ ঘটিকার সময় ওসমানীনগর উপজেলার ০৭ নং দয়ামীর ইউনিয়নের অন্তর্গত আহমদনগর সাকিনস্থ মহানগর ফিলিং স্টেশন সংলগ্ন গ্রাম বাংলা রেস্টুরেন্টের ভিতর মদ খেয়ে মাতলামিসহ উপস্থিত লোকজনদের অকথ্য ভাষায় গালাগালাজ করছে ০৮ নং উছমানপুর ইউনিয়নের পড়িয়ারখাই গ্রামের নজরুল ইসলামের ছেলে মিনহাজ আহমদ সাজন (৩৫) ও ০৭ নং দয়ামীর ইউনিয়নের চক আতাউল্লাহ গ্রামের মৃত আয়াত উল্লাহ’র ছেলে মোঃ কদরিছ আলী, এ সময় টহলরত থানার উপ-পরিদর্শক এসআই/ স্বাধীন চন্দ্র তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ তাদের কে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার স্বাধীন চন্দ্র তালুকদার জানান যে, গ্রেফতারকৃত মিনহাজ আহমদ সাজন ও মোঃ কদরিছ আলীদ্বয়ের বিরুদ্ধে ওসমানীনগর থানার মামলা নং-১৫, তারিখ- ৩১ অক্টোবর, ২০২১ খ্রিঃ, ধারা- ২০১৮ ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৫ রুজুক্রমে কারাগারে পাঠানো হয়েছে।