সিলেটের ওসমানীনগরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শির্ষক এক সভা অনুষ্টিত হয়েছে। ২৪ অক্টোবর(রবিবার) সকাল ১১ টায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের হলরুমে এনজিও সংস্থা অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বিষয় ভিত্তিক বিষেশজ্ঞদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অপরাজিতা সংঘটনের সহ সভাপতি ইউপি সদস্য রাবেয়া বেগমের সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলা অপরাজিতার কো অডিনেটর শিউলি আক্তার ও জেলা কো-অর্ডিনেটর ইশতেহার মৃদার যৌথ সঞ্চালনায় প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোচ্ছাঃমুক্তা পারভীন, বিশেষ অতিথি ওসমানীনগর উপজেলা তথ্য বিষয়ক কমকর্তা রুহানি আক্তার,শেখ ফয়ছল আহমেদ, লিলুউর রহমান পংকি, উজ্জ্বল দাস,মলয় চক্রবর্ক্তী,ফজলুমিয়া, ব্রাক কমকর্তা আব্দুল্লা আল মামুন,সুচনার নজরুল ইসলাম প্রমুখ।সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, বক্তারা মহিলা তাহাদের কে নারীর ক্ষমতায়ন,রাজনীতিতে অংশ গ্রহণ,অধিকার আদায়, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করা, নারীদের আইন সহায়তা সহ বিভিন্ন উন্নয়ন মুলক দিক তুলে ধরা হয়।
Sylhetnewsbd Online News Paper