বড়লেখায় একতা রক্তদান সংস্থার ২য় বর্ষপূর্তি উদযাপন

মস্তফা উদ্দিন,বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছায় রক্তদানকারীর স্বেচ্ছাসেবী সংগঠন একতা রক্তদান সংস্থা’র ২য় বর্ষপূর্তিতে আলোচনা সভা, সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৬ই নভেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ হল রুমে একতা রক্তদান সংস্থার আয়োজনে আলোচনা সভা ও উপদেষ্টা প্রবাসী আহসানুজ্জামান রুয়েলের সৌজন্যে সংস্থার সদস্যদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় সংস্থার প্রতিষ্ঠাতা তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,একতা রক্তদান সংস্থার প্রধান উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন।

বক্তব্য রাখেন একতা রক্তদান সংস্থার উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল,মো.সাহাব উদ্দিন,তাহমীদ ইশাদ রিপন ও মোঃ জমির হোসেন।

এ সময় সংস্থার সভাপতি মাছুম আহমদ, সহ-সভাপতি এমদাদ হোসেন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ,অর্থ সম্পাদক আব্দুল আলী, প্রচার সম্পাদক সালমান হোসেন সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বড়লেখা মানবকল্যাণ ফাউন্ডেশন এবং একতা রক্তদান সংস্থার যৌথ আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচটি মাধবকুণ্ড সংলগ্ন লক্ষিছড়া মাঠে অনুষ্ঠিত হয়। এতে ৪-২ গোলে মানব কল্যাণ ফাউন্ডেশন জয় লাভ করে।