বড়লেখায় খাসি যুব সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন

মস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় খাসি যুবক-যুবতীদের সমন্বয়ে ৩০ সদস্যের খাসি যুব সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠনের সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক আব্দুর রব।

মানবাধিকার কর্মী তামলিমন বারেঃ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিতে ওয়ানলি আমসেকে আহ্বায়ক ও মাইকেল নংরুমকে সদস্য সচিব করে ৩০ সদস্যের বড়লেখা ও জুড়ী উপজেলা খাসি যুবসংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক জসিন্ডা সুমের, টারজেন পাপাং। সদস্য ফেস্টি লাপাসাম, রাইনেল পঃস্না, ডিসলমন বারেঃ, কেলভিন পাটুয়াট, সিমন সুটঙা, হেলমি বারেঃ, রিমিন সুমের, বাঃরিট ইয়াংইয়ুং, ডনবক সুটিং, বীর পাটুয়াট, রাজেশ মারলিয়া, সিতেশ খংলাঃ, ডিকসন মারলিয়া, দুর্জয় ইয়াংইয়ুং, বেলসন আমসে, সংগ্রাম রূপসী, প্রিয়াঙ্কা এলগিরি, আন্টিয়স লংডঃ, রকি পঃস্না, হৃদয় মারলিয়া, মিখেল নংরুম, ফেয়ারলেস সুছিয়াং, ইভিনিং নংরুম, তৃষ্ণা লামিন, স্টিফেনসন পঃতাম, ইলিভেন লামিন।

আগামী এক মাসের মধ্যে আহ্বায়ক কমিটি বড়লেখা ও জুড়ী উপজেলার খাসী যুবক যুবতীদের নিয়ে কাউন্সিল অনুষ্ঠিত করে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।