বড়লেখায় নানান আয়োজনে বড়দিন পালন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় নানান আয়োজনের মধ্যে দিয়ে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন পালন করা হয়েছে।

যীশু খ্রীষ্ট জন্মদিন উপলক্ষে উপজেলার ১৮ টি খাসি পুঞ্জি ও ডিমাই মিশনে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়েছে এই দিনটি। ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোতে আলোকসজ্জা ও বিভিন্ন রংঙের বেলুন দিয়ে সাজানো হয়।

উপজেলার সদর ইউপির ডিমাই ৫ নম্বর পুঞ্জির গির্জা পরিচালক -ডমিনিক খংলা জানান, যীশু খ্রিস্ট এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন। এ দিন আমাদের প্রধান উৎসব হিসেবে দেখি। ২৪ ডিসেম্বর রাত ১২ টায় প্রার্থনার মধ্যে দিয়ে শুরুহয় বড় দিনের কায্যর্কম।অনুষ্ঠানে যাজক তাঁর আশিবাদ করেন। ধুপধনা, পবিত্র জল ছিটিয়ে দিয়ে শিশু যীশুকে স্থাপন করা হয় গোশারায়। সেখানে প্রার্থনা করা হয়। ভক্তরা ঘুরে ঘুরে বড়দিনের কীর্তন করে।

পরে কেক কাটা ও শিশুদের উপহার ও বিভিন্ন ধরণের খাবার পরিবেশনা করা হয়। ২৫ ডিসেম্বর ধর্মীয় অনুষ্ঠান শেষে সন্ধ্যা থেকে পুঞ্জি গুলোতে সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

আমাদের ৫ নম্বর পুঞ্জিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ছালেহ্ আহমদ জুয়েল। অন্যদের মধ্যে স্হানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।