বড়লেখায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলো হতদরিদ্র দুই শত নারী-পুরুষ

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক হতদরিদ্র নারী-পুরুষ রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে।

২৪ ডিসেম্বর শুক্রবার দাসের বাজার ইউনিয়নের মালিচিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার শাখার উদ্যোগে এবং পি,কে এস, এফ এর সহযোগিতায় ফ্রী স্বাস্থ্যসেবা প্রধান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নাজমুল হাসান ও ডা. রাজিব চন্দ্র দেবনাথ।

ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী মো. আতাউর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস, সামাজিক কর্মকর্তা মো. ইফতেখার বিন আহসান, স্বাস্থ্য সেবিকা তাহেরা আক্তার প্রমুখ।