ওসমানীনগরে শুকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত ইউপি সদস্য মাসুদ আহমদের উদ্যোগে শুকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার উমরপুর ইউনিয়নের কঠালপুর গ্রামে ইউপি সদস্য মাসুদ আহমদের নিজ বাড়িতে শুকরানা দোয়া মাহফিল পরবর্র্তী এক ভূড়িভোজের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন, কঠালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
দেয়া পরবর্তী এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, উমরপুর ইউনিয়নের টানা দুই বারের নির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আওয়ামীলীগ নেতা শওকত আহমদ সায়মন, উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য মানিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বকুল আহমদ, উমরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ছালিক মিয়া, ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোকিদ মিয়া, স্থানীয় বাসিন্দা নাবেদুর রহমান চৌধুরী, শিপু আহমদ, মহিদ মিয়া, সেলিম আহমদ, কামাল মিয়া, আলতাফ হোসেন, মকবুল হুসেন সহ অনেকেই।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উমরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসাবে মাসুদ আহমদ জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি সব সময় জনগনের সকল কল্যাণে কাজ করছেন। এখন জনপ্রতিধি নির্বাচিত হয়ে তার দ্বায়িত্ব আরো বৃদ্ধি পেয়েছে। এই ওয়ার্ডের উন্নয়নে তিনি নিরলশ ভূমিকা পালন করবেন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।