গোয়ালাবাজার পদ্মা ব্যাংকের তিন বছর পূর্র্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে পদ্মা ব্যাংক এর তিন বছর পূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পদ্মা ব্যাংকের গোয়ালাবাজার শাখার উদ্যোগে ব্যাংক হল রুমে এই কেক কাটা ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিথি ছিলেন, গোয়ালাবাজর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান পীর মজনু মিয়া, সাবেক চেয়ারম্যন হারুন মিয়া, বিশিষ্ঠ ব্যবসায়ী গপ্পার শিকদার। উপস্থিত ছিলেন, পদ্মা ব্যাংক গোয়ালাবাজার শাখার শাখা ব্যাবস্থাপক আবু রাহাত খন্দকার, সহ-শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ ব্যংকের কর্মকর্তা কর্মচারীরা।

এসময় বক্তরা বলেন, অর্থনৈতিক লেনদেনে গ্রাহকদে নির্ভশীল পদ্মা ব্যাংক। গ্রাহকসেবা এবং গ্রাহদের আমানত রক্ষয় পদ্মা ব্যাংক বদ্ধপরিকর। এসময় অনুষ্ঠানে আগত বক্তারা পদ্মা ব্যাংকে উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। এর আগে নব নির্বাচিত চেয়ারম্যান পীর মজনু মিয়াকে ফুলের তুরা দিয়ে বরন করেছে পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী।