যুব সমাজকে সুশৃংখল জীবন যাপনে খেলাধুলা
সহায়ক ভূমিকা পালন করে। ফুটবল খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। সেখানে খেলওয়ারদের পাশাপাশি দর্শকদের আনন্দ দেয়। যুব সমাজ দেশের প্রাণ শক্তি। দেশকে দুর্নীতিমুক্ত করতে তোমাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে।
সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোকাব্বির খান আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কুরুয়া দশ মাইল এলাকায় কুরুয়া প্রিমিয়া লীগ ফুটবল এর উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার মুতাফফর আহমদ জামালের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন নুনু, ইউপি সদস্য ফয়ছল আহমদ, আলহাজ্ব উস্তার মিয়া, প্রবাসী ইশতিয়াক মিয়া, সোহেল মিয়া, ফেরদৌস মিয়া, হেলাল মিয়া প্রমূখ।
উক্ত খেলায় চাচা ভাতিজা স্ফুটিং৷ ক্লাব লয়লু এস ফি ক্লাবকে ট্রাইভেকারে ৫-০ গোলে হারিয়ে চ্যামপিয়ান হয়।
Sylhetnewsbd Online News Paper