নির্বাচনি মক ভোটিং অনুশীলনের টাকা আত্মসাতের অভিযোগে’ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন।

ওসমানীনগর উপজেলার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রের দুই শতাধিক সহকারি প্রিজাইটিং ও পুলিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত গত ৩০ জানুয়ারীর অভিযোগ পত্রে বলা হয়,নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ি ২৯ জানুয়ারী সকল সহকারি প্রিজিইটিং অফিসার ও পোলিং অফিসারদের মক ভোটিংয়ে অংশ নেয়ার কথা ছিল।কিন্তু কতিপয় প্রিজাইটিং অফিসার কিছু রিটার্নিং অফিসারের পরামর্শে নামমাত্র কয়েকজন ছাড়া বাকিদের সেই মক ভোটিংয়ে অংশ নিতে বারন করেন।যার প্রেক্ষিতে এ সকল সহকারি প্রিজাইটিং অফিসার ও পোলিং অফিসারের নামে বরাদ্ধকৃত সম্মানীর কয়েক লক্ষ টাকা তারা আত্মসাত করেছে অভিযোগ পত্রে বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।মৎস্য অফিসার মোছাঃ মাশরুপা তামলিম আহবায়ক করে সমাজসেবা অফিসার জয়তি দত্ত, প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ নিয়ামত উল্লাহ, সদস্য হিসেবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৩০ জানুয়ারী লিখিত অভিযোগ দেয়ারপর ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন । কমিটিকে ১০দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।