সিলেটের ওসমানীনগরে বোয়াল মাছের শরীরে আরবী হরফে একাধিকবার লেখা আল্লাহু শব্দ দেখা গেছে।
ঘটনাটি ঘটেছে, সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া গ্রামের সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদের বাড়িতে।
আফতাব আহমদ জানান, শুক্রবার বিকেলে মাছ কিনতে তিনি স্থানীয় নাজির বাজার যান। বাজার থেকে একটি বোয়াল মাছ ক্রয় করে বাড়িতে নিয়ে যান নিজের পরিবারের জন্য। সন্ধ্যায় মেয়ে নুরুন্নাহার ফৈরুজ মাছটি কাটতে গেলে এ সময় তাদের দৃষ্টিগোছর হয় মাছের শরীরে সারিব্দভাবে আরবী হরফে ‘আল্লাহু” লেখা। বিষয়টি জানাজানি হলে মাছটিকে একনজর দেখতে শতাধিক লোকজন মুক্তিযুদ্ধা আফতাব আহমদের বাড়িতে ভীড় করেন।এব্যাপারে জানতে চাইলে মুক্তিযোদ্ধা আফতাব আহমদ বলেন, কোন দিন মাছের শরীরে কোন লেখা দেখিনি। আজ প্রথম দেখে অবাক হয়েছি। এটা মহান আল্লাহর নিদর্শন।
Sylhetnewsbd Online News Paper