বোখারী শরীফ উপলক্ষে ওসমানীনগর উপজেলা জামেয়া ইসলামি আনোয়ারুল উলূম উমরপুর বাজার টাইটেল মাদ্রাসায় দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।প্রতি বছরের ন্যায় বোখারী শরীফ খতম উপলক্ষে ওসমানীনগর উপজেলার ধর্মপ্রাণ মুসলমান দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার জোহরের নামাজের পর উমরপুর বাজার মাদ্রাসা মাঠে এ খতমে বোখারী শরীফ ও দোয়া উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়। এতে সর্বস্তরের মুসল্লিরা অংশ নিয়েছেন।

পর দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।এসময় ‘আল্লাহু আকবর’ ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাদ্রাসা মাঠ । গুনাহ মাফের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।যুক্তরাজ্যা ও বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মখলিছুর রহমান কিয়াম পুরী, উপস্থিত ছিলেন, হাফিজ শিহাব উদ্দিন, উমরপুর উইনিয়নের সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, মাওলানা মাহমুদুল হাসান সেলিম , মাওলানা আতাউর রহমান, মাওলানা আলা উদ্দিন, মাওলানা খালেদ আহমেদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল হামিদ,হাফিজ কিবরিয়া, প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper