মস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ফার্মেসীতে কর্মরত জনবলের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় বড়লেখা উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এতে উপজেলার ফার্মেসী মালিক ও ফার্মাসিস্টসহ প্রায় ১০০ জন প্রশিক্ষণ নিয়েছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের ঔষধ তত্তাবধায়ক সিরাজুম মুনিরা।
এতে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্বদীপ বিশ্বাস ও সাংবাদিক আব্দুর রব। স্বাগত বক্তব্য রাখেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন। এসময় বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বড়লেখা উপজেলা শাখার জ্যেষ্ঠ সহ সভাপতি করুনাময় দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রহমান, কোষাধ্যক্ষ তপন দেবনাথ, প্রচার সম্পাদক দীলিপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের নকল ও আনরেজিস্টার্ড ঔষধ কিভাবে চেনা যাবে, ফার্মেসি ব্যবস্থাপনা কিভাবে করতে হবে, ফার্মেসিতে ঔষধ কিভাবে সংরক্ষণ করতে হবে এবং ইনভয়েসের মাধ্যমে ঔষধ ক্রয় করতে হবে।নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয়, নকল ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে সম্পর্কে কর্মশালায় ধারণা দেয়া হয়।
Sylhetnewsbd Online News Paper