চলমান ভ্যাকসিন কার্যক্রম ব্যাহতের আশংকা
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কোভিট ১৯ টিকাদান কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় অফিস সহকারি প্রণব চন্দ্র দাসের উপর অর্তকিত হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ বড়লেখা।মামলা দায়েরের একদিন পরও কোন আসামি গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগিরা হতাশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এ কর্মসূচির আয়োজন করাহয়।
কর্মকর্তা-কর্মচারিরা আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামি মাশরাফি আলম মাহীসহ হামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে না আসলে কর্মবিরতির ডাক দেয়ার হুমকি দিয়েছেন। এতে চলমান করোনা ভ্যাকসিন কার্যক্রম ব্যাহতের আশংকা দেখা দিয়েছে।
অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশ শেখর দে, মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, ইপিআই কর্মসুচির মেডিকেল টেকনিশিয়ান শৈলেশ চন্দ্র নাথ, নার্সিং সুপারভাইজার নিভা সিকদার, প্রধান হিসাব রক্ষক সেলিম রেজা, স্বাস্থ্য সহকারি মাসুক আহমদ, বিনীত চন্দ্র দাশ,সিনিয়র টার্ফ নার্স প্রতিভা রানী দে, গীতা রানী দাস প্রমূখ।
উল্লেখ, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কার্যক্রম চলাকালিন লাইন ভেঙ্গে জোরপূর্বক করোনা ভ্যাকসিন নিতে না দেয়ায় অফিস সহায়ক প্রণব চন্দ্র দাসকে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের খায়রুল আলমের ছেলে মাশরাফি আলম মাহীর নেতৃত্বে ৭/৮ যুবক পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত অফিস সহায়ক প্রণব চন্দ্র দাস ঘটনার মুল মাহীকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। আহত কর্মচারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
Sylhetnewsbd Online News Paper